রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

সিসিটিভি ফুটেজে অস্ত্রধারী মাস্ক পরিহিত একদল সন্ত্রাসী চন্দনপুরার ‘ডিজিটাল ডট নেট’ প্রতিষ্ঠানে ভাঙচুর চালাচ্ছে।

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল সন্ত্রাসী। হামলকারীরা প্রতিষ্ঠানটি থেকে নগদ ও মূল্যবান মালামালসহ প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে নগরীর চকবাজার থানার চন্দনপুরা এক্সেসরোড এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে ‘ডেভিড ইমন’ নামের এক ব্যক্তি টেলিফোনে এই চাঁদা দাবি করে ব্যবসায়ীকে দুদিনের আলটিমেটাম দিয়েছিলেন। চাঁদা না দিলে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়। সেই হুমকির অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে ২৫ থেকে ৩০ বছর বয়সী ৩০-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ডিডিএন কার্যালয়ে প্রবেশ করে। অধিকাংশ সন্ত্রাসীর মুখেই মাস্ক পরা ছিল। তাদের কয়েকজনের হাতে বিদেশি পিস্তল, রামদা, শাবল ও ধারালো ছোরা দেখা যায়। কার্যালয়ে ঢুকেই তারা একের পর এক কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করে। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সন্ত্রাসীরা কর্মীদের গায়ে হাত না তুললেও টেবিলের ড্রয়ার ও ক্যাশ থেকে আনুমানিক ৩৫ লাখ টাকা লুট করে বীরদর্পে চলে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে সন্ত্রাসী ডেভিড ইমনকে অত্যন্ত আগ্রাসী ভাষায় কথা বলতে শোনা যায়। সে নিজেকে বড় সন্ত্রাসী দাবি করে ব্যবসায়ী আদিল বিন মামুনকে বলে, “আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন… স্মার্ট গ্রুপের মুজিব্যার ঘরে কী হইছে তো দেখছেন। আপনাকে দুদিন টাইম দিছি, ব্যবসা-বাণিজ্য গুছাই ফেলবেন। আমাদের পোলাপান ব্যবসা করবে।”

ব্যবসায়ী আদিল বিন মামুন সমঝোতার চেষ্টা করলে ডেভিড ইমন স্পষ্ট জানিয়ে দেয়, “যদি ব্যবসা করেন তাহলে ২ কোটি টাকা রেডি রাখবেন। প্রতি মাসে ১০ লাখ টাকা করে দিবেন। তাহলে ব্যবসা করেন। না হলে ব্যবসা কইরেন না।” কথোপকথনে সন্ত্রাসী ডেভিড ইমন দাবি করে যে চট্টগ্রামের অক্সিজেন, হাটহাজারী, মুরাদপুরসহ সব এলাকার গার্মেন্টস ও নেট ব্যবসায়ীরা তাদের সাথে ‘সমন্বয়’ (চাঁদা দিয়ে) করে ব্যবসা করছে।

ডিডিএন-এর কর্ণধার আদিল বিন মামুন গণমাধ্যমকে জানান, “আমার কাছে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। আমি তাদের অন্যায় দাবি না মানায় তারা দিনদুপুরে প্রকাশ্যে আমার প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শামশুদ্দোহা মিনহাজ বাদী হয়ে চকবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড যাচাই করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews