বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

মাদারীপুরে নকল মোড়কে ভেজাল খাদ্যপণ্য, আটক ২ জব্দ সব

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

উজ্জ্বল মন্ডল, মাদারীপুর:

মাদারীপুর শহরের ডিসি ব্রিজ সংলগ্ন ২ নম্বর শকুনি এলাকায় নকল মোড়কে ভেজাল খাদ্যপণ্য প্রস্তুত ও মজুতের অভিযোগে একটি গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ নকল মোড়কে প্যাকেটজাত ভোজ্যতেল, চিনি, চাল ও ডাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রবিবার (৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সংঘবদ্ধ চক্রের ভেজাল খাদ্যপণ্য প্রস্তুত ও বাজারজাতের কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে দেখা যায়, চক্রটি রাধুনী ও চাষীসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মোড়ক হুবহু নকল করে নিম্নমানের খাদ্যপণ্য প্যাকেটজাত করছিল। জব্দ করা পণ্যের মোড়কে বাধ্যতামূলক ল্যাব পরীক্ষার তথ্য, মান নিয়ন্ত্রণের সনদ এবং উৎপাদনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না, যা ভোক্তাদের জন্য তৈরি করতে পারে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। অভিযান পরিচালনা করেন মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী। তিনি জানান, ভেজাল খাদ্যপণ্য মজুত ও বাজারজাতের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের নাম ও মোড়ক নকল করে ভেজাল পণ্য বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া গেছে, যা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও জানান, এ ঘটনায় দুইজনকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এ ধরনের ভেজাল খাদ্যপণ্য বাজারে সরবরাহ করা হলেও বিষয়টি নজরের বাইরে ছিল। প্রশাসনের এ অভিযানে ভেজাল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews