বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ঠাকুরগাঁওয়ে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূল কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূল কর্মসূচি

ঠাকুরগাঁও প্রতিনিধি:
মোঃ ইসরাফিল আজাদ।

ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নে (৩০ জুন )মঙ্গলবার যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূলের লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা এবং প্রতিরোধে ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। যুবসমাজ, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১২নং সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী,ইউনিয়ন বিএনপির সভাপতি, গোলাম মাওলা চৌধুরী, সালন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক ও চৌধুরীহাট ব্যবয়াসী সমিতির সভাপতি মো:ছাইফুল ইসলাম,ঠাকুরগাঁও সদর থানার এস আই সামছুল হক সহ স্থানীয় যুবসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

এসময় ১২ নং সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন,মাদক ব্যবসায়ীদের যেখানে পাবেন সাথে সাথে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী বলেন, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সালন্দর ইউনিয়নে মাদক নির্মূল কমিটি গঠন করা হবে।
আয়োজকরা জানান,আমরা চাই ইউনিয়নের নেতৃত্বে যারা আছেন তারা যেন সবসময় আমাদের পাশে থেকে মাদক নির্মূল কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করেন।
স্লোগানে বলা হয়, “মাদকের আগ্রাসন দুর্যোগসমান, প্রতিরোধই সমাধান” এবং “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে”। অনুষ্ঠানে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews