বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

বিষ দিয়ে নিধন! দুর্গাপুরে রাতারাতি ভেসে উঠল কোটি টাকার মাছের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪০৮ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা ক্রাইম রিপটার,

রাজশাহীর দুর্গাপুর উপজেলা-এর কয়ামাজমপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিপুল পরিমাণ মাছ মারা গিয়ে কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন এক মাছচাষি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সকালে কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাছচাষি মো. আনোয়ার শাহাদৎ হোসেন জানান, তার প্রায় ৪৭ বিঘা আয়তনের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা ছিল, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, একই এলাকার আনিসুর রহমান আঞ্জু ও তার ছেলে আশিকুর রহমান সোহাগের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ৩০ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে অভিযুক্তরা কয়েকজন সহযোগী নিয়ে পুকুরপাড়ে গিয়ে অশোভন আচরণ করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।
এ সময় পুকুরের নিরাপত্তাকর্মী বাধা দিলে তাকে ধাওয়া করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া সেখানে থাকা একটি টিনের ঘর ভাঙচুর করা হয় এবং মাছচাষিকে পেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমনকি পুকুরে বিষ প্রয়োগের হুমকিও দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
পরবর্তীতে সেই হুমকির বাস্তবায়ন ঘটিয়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। এতে অসংখ্য মাছ মারা গিয়ে পানির উপর ভেসে ওঠে, যা দেখে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় এর আগে গত ২ এপ্রিল দুর্গাপুর থানা-তে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আগে থেকেই রয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews