রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ভারতে ডিজেল পাচারকালীন ডিমলার সীমান্তে ১জন আটক

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন, ডিমলা।

দেশে যখন তেল নিয়ে হৈচৈ তখন নীলফামারীর ডিমলা উপজেলা পুর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর সীমান্ত দিয়ে ৮০ লিটার পেট্রোল ভারতে পাচারের সময় পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মোঃ হাফিজুর ইসলাম হাপি (৪৫)নামে এক ব্যক্তিকে ডিমলা উপজেলার থানারহাট বিজিবি’র টহল দল আটক করে আইনগত ব্যবস্হা গ্রহন করে।

ঘটনার বর্ণনায় জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের আঃ জব্বারের পুত্র হাফিজুর ইসলাম (৪৫), পশ্চিম ছাতনাই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মমিনুর রহমান মুন্না (২৫) ও খগাখড়িবাড়ী ইউনিয়নের আবুল হোসেনের পুত্র মোঃ সেতু (৪৫) সহ অঞ্জাতনামা ২/৩ ব্যক্তি গত ৯ এপ্রিল সন্ধায় ৩টি জারিকেনে করে ৮০ লিটার ডিজেল ভারতে পাচারের সময় পুর্ব ছাতনাই ইউনিয়নের থানারহাট বিওপি’র হাবিলদারের নেতৃত্বে একটি টহলদল থানারহাট সীমান্তের পিলার নং ৭৯৫/১২ এস পিলারের ১হাজার গজ অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর গ্রামের শেষ প্রান্তে ৮০ লিটার ডিজেল ভ্যানে পরিবহনের সময় হাফিজুর ইসলামকে আটক করতে সক্ষম হলেও মোঃ সেতু ও মমিনুর রহমান পালিয়ে যায়। ধৃত হাফিজুর ইসলামকে ৮০ লিটার তেলসহ সীমান্ত ফাড়ীতে নিয়ে আসে।

এব্যাপারে ডিমলা উপজেলাধীন থানারহাট সীমান্ত ফাঁড়ীর বিজিবি হাবিলদার মমিনুর ইসলাম বাদী হয়ে হাফিজুর ইসলাম, মোঃ সেতু, ও মমিনুর রহমান মুন্নাকে আসামি করে ডিমলা থানায় মামলা দায়ের করে। যাহার মামলা নং ০৭,জিআর ৮২/২৬, তাং ১০/৪/২০২৬ ইং। এবিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews