রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

বাগমারায় টপসয়েল কাটা ও অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ভেকু ও ড্রেজার ধ্বংস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে
Oplus_16908288

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নে অবৈধভাবে টপসয়েল কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গণিপুর ইউনিয়নের কোটালীপাড়া ও কুমানীতলা এলাকায় কৃষি জমির মূল্যবান টপসয়েল অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেয়। তবে অভিযুক্তদের কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে দণ্ডিত করা সম্ভব হয়নি। এসময় দুইটি ভেকু (এক্সকাভেটর) মেশিন স্পটেই অকেজো করে দেওয়া হয়।
অপরদিকে, একই ইউনিয়নের যশোপাড়া এলাকায় সরকারি ১ নম্বর খাস পুকুর থেকে অনুমতিবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। সেখানে একটি ড্রেজার মেশিন ভেঙে ফেলা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে টপসয়েল কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews