
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে পুড়ে ছাই পুরো বসত ঘর
জসিম উদ্দিন
জেলা প্রতিনিধি
লক্ষীপুর
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ৭ নং দীঘলী ইউনিয়নের পশ্চিম জামিরতলী ১ নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি মো: হাবিবুর রহমানের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
:সরজমিনে ঘটনাস্থল :
বশর উদ্দিন ভূইয়া বাড়িতে গিয়ে জানা যায় গত সোমবার রাত ৯ টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করেন এলাকাবাসী। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।
আগুন লাগার খবর শুনে স্হানীয় জনসাধারন ও রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা যায়।
দীঘলী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক বাবলু পাটোয়ারী ও যুগ্ম – আহবায়ক আাহ আলম মিডিয়ার কাছে বলেন, আগুন লাগার ঘটনা খুবই হৃদয়বিদারক, আমরা ইতিমধ্যে বিষয়টি স্হানীয় সংসদ সদস্য ও মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কে জানিয়েছি।
তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দীঘলী ইউনিয়ন বি এন পির সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার কে দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যে আমরাও স্হানীয় পর্যায়ে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি ক্ষতিগ্রস্হ পরিবারকে।