রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় পরিদর্শনে এমপি মাজারুল ইসলাম,

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় পরিদর্শনে এমপি মাজারুল ইসলাম,

তপন চন্দ্র সরকার,জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিত্যবাহী শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়ের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।কিশোরগঞ্জ হোসেনপুর ১ আসনের এমপি মাজারুল ইসলাম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মাজারুল ইসলাম এমপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারদীয় দুর্গোৎসব যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপি’র সাবেক মেয়র মাহবুল হক, কিশোরগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহিদ, হোসেনপুর উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েতুল ইসলাম সম্রাট,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম খান
সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হোসেনপুর উপজেলার শ্রীশ্রী কুলশ্বরী বাড়ি দেবালয় পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে মাজারুল ইসলাম এমপি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। তাঁর এই পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরও জোরালো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews