রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

চকরিয়ায় দুর্গাপূজার সরকারি বরাদ্দের চাল সুষ্ঠু বণ্টন, পূজা উদযাপন ফ্রন্টের অভিনন্দন

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চকরিয়ায় দুর্গাপূজার সরকারি বরাদ্দের চাল সুষ্ঠু বণ্টন, পূজা উদযাপন ফ্রন্টের অভিনন্দন

মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা পূজা ও ঘট পূজার জন্য বরাদ্দকৃত সরকারি চাল সুষ্ঠু, স্বচ্ছ ও সমানভাবে বণ্টন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনধীর দাশ, সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন ও অর্থ সম্পাদক হীংমাশু সুশীল।

এ সময় মাতামুহুরি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবুল কান্তি সুশীল, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন দাশ ও সাধারণ সম্পাদক লালন শর্মা কাঁকনসহ উপজলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার পূজামণ্ডপের নেতৃবৃন্দ সরকারি বরাদ্দের চাল বণ্টন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন পর এবার কোনো ধরনের বৈষম্য ছাড়াই সমান হারে সরকারি বরাদ্দের চাল পেয়ে তাঁরা আনন্দিত।

পূজামণ্ডপের নেতৃবৃন্দ বলেন, “অন্যান্য বছরের তুলনায় এবার দীর্ঘদিন পর আমরা বৈষম্যহীনভাবে সমান হারে সরকারি বরাদ্দের চাল পেয়েছি। এ ধরনের সুষ্ঠু ও ন্যায্য বণ্টন আমাদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। আমরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।”

চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনধীর দাশ, সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন ও অর্থ সম্পাদক হিমাসু সুশীল সরকারি বরাদ্দ বণ্টনে স্বচ্ছতা ও সমতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তাঁরা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি সহায়তা বণ্টনে স্বচ্ছতা, ন্যায্যতা ও বৈষম্যহীনতা বজায় থাকবে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।

শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি—এমন প্রত্যাশা ব্যক্ত করেন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews