
মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা।
ঢাকার ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদল (ঢাকা জেলা উত্তর) -এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আলী এবং ধামরাই উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।
এ ছাড়া অনুষ্ঠানে ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন, ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি শেখ খোদাবকসুর ইসলাম (রনি) সহ স্হানীয় রাজনৈতিক, সামাজিক শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবনে সহযোগিতা করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। আর্থিক সংকট যেন কোন শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাঁধা হয়ে না দাঁড়ায়, সে জন্য এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার আহবান জানান তারা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়,শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতেই এ শিক্ষা বৃত্তি কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও স্হানীয় গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।