রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ঢাকা ধামরাইয়ে “ক্যান্সার সচেতনতায় নতুন বাংলাদেশ গড়ি” শীর্ষক সচেতনতা কর্মসূচি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ঢাকা ধামরাইয়ে “ক্যান্সার সচেতনতায় নতুন বাংলাদেশ গড়ি” শীর্ষক সচেতনতা কর্মসূচি।

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

ঢাকার ধামরাইয়ে ক্যান্সার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘ক্যান্সার সচেতনতার নতুন বাংলাদেশ গড়ি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ ১ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১১টায় ধামরাই সরকারি কলেজ, ঢাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অক্টোবর মাসের স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন। এ ছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইফতেকার আলী।

কর্মসূচিতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. মোঃ আজিজুল ইসলাম, যিনি ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ। তিনি ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন অর্পা বাংলাদেশের সাধারণ সম্পাদক, কবি,লেখক ও গবেষক মোঃ নাজমুল কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন অর্পা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ক্যান্সার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিশেষ করে তামাক ও ধুমপান থেকে বিরত থাকা,স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা তৈরি করাই এ ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ।

বিশেষ করে স্তন ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

আয়োজকদের প্রত্যাশা, ধামরাইয়ের শিক্ষার্থী শিক্ষক, তরুণ সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মূল বার্তা —সচেতনতা, প্রতিরোধ ও সময়মতো চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews