সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ফসল নষ্ট ও হামলার অভিযোগ, বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের সাভার মডেল থানাধীন কলমা জিনজিরা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি

ঢাকার ধামরাই কুশুরা ইউনিয়ন ভূমি অফিসে সরকারি টেবিল-চেয়ারে বহিরাগত ব্যক্তি সরকারি নথিপত্র সামনে রেখে বসা “মনির”।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই কুশুরা ইউনিয়ন ভূমি অফিসে সরকারি টেবিল-চেয়ারে বহিরাগত ব্যক্তি সরকারি নথিপত্র সামনে রেখে বসা “মনির”।

নিজস্ব প্রতিবেদন

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন ভূমি অফিসে সরকারি অফিসের টেবিল-চেয়ারে বসে ” মনির” নামে এক ব্যক্তির ভূমি সংক্রান্ত কার্যক্রম সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। তার সামনে সরকারি নথিপত্র দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জটবাধার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি নিয়মিতভাবে ভূমি অফিসে অবস্হান করেন এবং জমির খারিজ সহ বিভিন্ন ভূমি সংক্রান্ত বিষয়ে মানুষের সঙ্গে কথা বলেন। সরকারি অফিসের ভেতরে টেবিল-চেয়ারে বসে রীতিমত এ ভাবেই কাজ করতে দেখে সাধারণ মানুষ তাকে সরকারি কর্মকর্তা বা কর্মচারী মনে করতে পারেন বলেও অভিযোগ স্থানীয়দের।

তবে”মনির” নামে ওই ব্যক্তি ভূমি অফিসের সরকারি কোন পদে কর্মরত কি না,কিংবা সরকারি নথিপত্র নিয়ে অফিসের ভেতরে তার বসার অনুমতি রয়েছে কি না—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের মনে নানা প্রশ্ন, তিনি যদি সরকারি কর্মকর্তা—কর্মচারী না হন, তাহলে সরকারি ভূমি অফিসের ভেতরে টেবিল—চেয়ারে বসে সরকারি নথিপত্র সামনে রেখে ভূমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার সুযোগ কি ভাবে পাচ্ছেন? একই সঙ্গে তিনি ভূমি—নামজারি/খারিজ সহ কোন কাজে মধ্যস্থতা বা দালালি করছেন কি না,সেটিও তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ এলাকার জনগণ।

এ বিষয়ে “মনিরকে” ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন থেকেই যায়, ভূমি সংক্রান্ত কাজে তার ভূমিকা কী?
কুশুরা ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানার প্রয়োজন। সরকারি অফিসে বহিরাগত কেউ অনুমতি ছাড়া বসে ভূমি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করলে তা প্রশাসনের নজরে আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্হানীয় এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews