রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পরিষদ পরিষ্কার রাখার নির্দেশ প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

অহিদুল ইসলাম  লক্ষ্মীপুর প্রতিনিধি

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে লক্ষ্মীপুর জেলার ৭ নম্বর লাহারকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে ইউনিয়ন পরিষদের সামনে ও আশপাশে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন স্থান দ্রুত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।তিনি পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।স্থানীয়দের মতে, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পরিষদ থেকে এমন উদ্যোগ জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews