রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

গাজীপুরে পোশাক শ্রমিককে আটকে রেখে গণধর্ষণ: সজীব গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

গাজীপুরে পোশাক শ্রমিককে আটকে রেখে গণধর্ষণ: সজীব গ্রেপ্তার

মোঃ খাইরুল ইসলাম উপজেলা প্রতিনিধি শ্রীপুর

গাজীপুর সদর উপজেলার দরগারচালা এলাকায় চুরির অপবাদ দিয়ে এক নারী পোশাক শ্রমিককে মারধর ও আটকে রেখে গণধর্ষণের ঘটনায় সজীব নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জাহানারা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় মোট দুইজনকে গ্রেপ্তার করল জয়দেবপুর থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার দরগারচালা এলাকায় ৩৩ বছর বয়সী ওই নারী পোশাক শ্রমিককে চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়। পরবর্তীতে তাকে একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর ও কয়েকজন যুবক পালাক্রমে গণধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর ভুক্তভোগী নারী জয়দেবপুর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, “গণধর্ষণের মামলায় এজাহারনামীয় আসামি সজীবকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগেই ঘটনার দিন অন্য আসামি জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দলের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews