রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

গাজীপুরের ১৫ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তরের অঙ্গীকার নাহিদ চৌধুরী বাবুর সাধারণ মানুষের সেবক হয়ে পাশে থাকার বার্তা

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, নিরাপদ ও সুন্দর এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক এবং ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাহিদ চৌধুরী বাবু। তিনি দেশ ও জাতির কল্যাণে নিজেকে পুরোপুরি উৎসর্গ করে সাধারণ মানুষের পরম বন্ধু ও আস্থাভাজন সেবক হিসেবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

এক বিশেষ বার্তায় নাহিদ চৌধুরী বাবু বলেন, আমি কোনো শাসক হতে আসিনি, সাধারণ মানুষের একজন নিবেদিতপ্রাণ সেবক হয়ে প্রতিটি পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ-দুঃখের খোঁজ নিতে চাই। ১৫ নং ওয়ার্ডের প্রতিটি এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করা, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও জানান, ওয়ার্ডের অবহেলিত ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের অধিকার আদায়ে কাজ করার পাশাপাশি পুরো দেশের সার্বিক উন্নয়ন ও শান্তিকামী মানুষের সেবা করাই তাঁর জীবনের মূল ব্রত। ১৫ নং ওয়ার্ডকে একটি তিলোত্তমা ও কল্যাণমুখী মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি ১৫ নং ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দা সহ সমগ্র দেশবাসীর কাছে আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রার্থনা করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, নাহিদ চৌধুরী বাবু দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই ইতিবাচক ও সেবামূলক মানসিকতাকে সাধুবাদ জানিয়ে ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তাঁর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews