রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

পাঠাকাটায় দীর্ঘদিনের সড়ক দুর্ভোগে স্বস্তি, নিজ উদ্যোগে সংস্কার করলেন মিন্টু

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

পাঠাকাটায় দীর্ঘদিনের সড়ক দুর্ভোগে স্বস্তি, নিজ উদ্যোগে সংস্কার করলেন মিন্টু

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা চৌরাস্তা মোড়সংলগ্ন দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক নিজ অর্থায়নে সংস্কার করেছেন চেয়ারম্যান প্রার্থী ও নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন মিন্টু।

দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বৃষ্টির সময় সড়কটি কাদায় পরিণত হওয়ায় পথচারী, শিক্ষার্থী, কৃষক ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। বিষয়টি জানতে পেরে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ উদ্যোগে মাটি, বালু ও খোয়া দিয়ে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কারকাজ করেন মোবারক হোসেন মিন্টু। এতে সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয়রা জানান, পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এলাকার মানুষের সমস্যা ও দুর্ভোগের কথা জানতে পারলে তিনি সাধ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করেন। তাঁর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে মো. মোবারক হোসেন মিন্টু বলেন, আমি মনে করি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় সরকারি বরাদ্দ বা কোনো সুযোগের অপেক্ষায় থাকতে হয় না। আমার এলাকার মানুষ কষ্টে থাকবেন, আর আমি তা দেখে নীরব থাকব এটা হতে পারে না। সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। তাঁদের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে নিজের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নিয়েছি।
স্থানীয়দের প্রত্যাশা, এলাকার জনদুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews