
টেকনাফে ইজিবাইকে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলাপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত মাদক ও ইজিবাইক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।