
ঢাকার ধামরাইয়ে পৌরসভা অধীন বৌ বাজার–ছোট চন্দ্রাইল সড়ক পরিদর্শনে ধামরাই উপজেলা প্রশাসন।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
ঢাকার ধামরাই পৌরসভার বৌ বাজার থেকে ছোট চন্দ্রাইল সড়ক পরিদর্শন করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়কটির বর্তমান অবস্থা সরেজমিনে দেখতে তিনি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ইউএনও মোঃ আল মামুন। এ সময় সড়কের চলাচল পরিস্থিতি, রাস্তার অবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থাসহ স্হানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৌ বাজার–ছোট চন্দ্রাইল সড়কটি এলাকার জনসাধারণের দৈনন্দিন যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কটির বিভিন্ন স্হানে দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যা থাকায় পথচারী ও যানবাহন চলাচলের ভোগান্তির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন স্হানীয়রা।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কটির সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সড়কটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
ইউএনও মোঃ আল মামুন বলেন, স্হানীয় জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কগুলোর সমস্যা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এ পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন স্হানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, পরিদর্শনের পর সড়কটির প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং সড়কটিতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।