
ধামরাই পৌরসভার বড় বাজার রোডের শুভ উদ্ভোদন।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
ঢাকার ধামরাই পৌরসভার বড় বাজার রোডের হলফনামা উন্মোচন ও শুভ উদ্ভোদন করা হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে এ সড়কের উদ্বোধন করেনঃ– ঢাকা-২০ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন এবং ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী–পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ধামরাই থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ধামরাই পৌর বিএনপির সিনিয়র নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃারা বলেন, বড় বাজার রোডটি ধামরাই পৌর এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কটির উন্নয়ন ও আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে স্হানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বাজার কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্হায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা উল্লেখ করেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেব ও (ইউএনও) মোঃ আল মামুন সড়কটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় স্হানীয় নেতা-কর্মী ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তারা মতবিনিময় করেন।
অনুষ্ঠানে ধামরাই থানা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্হানীয় গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্হানীয়রা বড় বাজার রোডের উন্নয়ন ও উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, সড়কটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এর সুফল আরও বাড়বে।