
সাভার থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোহাম্মদ উজ্জল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-২০/০৯/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫০ (পঞ্চাঁশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৯/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৮:৩০ ঘটিকায় সাভার থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আতিক (২৯), পিতা-মৃত আজাহার আলী, মাতা-মৃত আসমা, সাং-বক্তারপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা গ্রেফতার করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।