
হোসেনপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত।
তপন চন্দ্র সরকার ,জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুরে
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬ এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
অভিযানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙিনা, শ্রেণিকক্ষ, ড্রেন ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন,। এবং জমে থাকা পানি অপসারণ করেন। পরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদিকুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম ও আব্দুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব কাজী আসমা বেগম। এসময় সহকারী প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। নিজেদের বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। শিক্ষার্থীদের মাধ্যমে এই সচেতনতা প্রতিটি পরিবারে ছড়িয়ে দিতে হবে।
বক্তারা ডেঙ্গু থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।