বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

হোসেনপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আখতারুজ্জামান বি,এস, সি,

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

হোসেনপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আখতারুজ্জামান বি,এস, সি,

তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ২ নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ধীরে ধীরে নির্বাচনের আবহাওয়া তৈরি হচ্ছে। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে স্থানীয় ভাবে সবচেয়ে আলোচিত একটি নাম জনাব আখতারুজ্জামান বি,এস,সি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি ধর্মীয় মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। সিদলা ইউনিয়নে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে পরিচিত অর্জন করেছেন।স্থানীয নির্বাচন ঘনীয়ে আসার সঙ্গে সঙ্গে সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার গণসংযোগ ও মতবিনিময় সভায় সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় সূত্রে জানা যায় সিদলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে নিয়মিত উপস্থিত থেকে তিনি সাধারণ মানুষের খোঁজ খবর নিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী জনাব আখতারুজ্জামান বি,এস,সি। সিদলা ইউনিয়নের প্রবীণ নাগরিকদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। ফলে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান শিক্ষা সহায়তা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজ কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরজমিনে কথা বলে জানা যায়, নির্বাচন সামনে রেখে প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় এবং গণসংযোগ করেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শুনেছেন। এবং নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার প্রধান সমস্যা গুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এই কারণে তরুণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে আগ্রহ বাড়ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ব্যক্তিগতভাবে বিনয়ী সহজ সরল ও সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখার কারণে জনাব আখতারুজ্জামান বি,এস,সি ইতিমধ্যেই অনেক মানুষের আস্থা অর্জন করেছেন। সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের পাশে দাঁড়ানোর কারণে তিনি প্রশংসা বাসছেন। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে জনাব আখতারুজ্জামান বি,এস,সি, বলেন রাজনীতি আমার কাছে কোন ব্যক্তিগত সুবিধা অর্জনের মধ্যম নয়। একে মানুষের সেবা করার একটি দায়িত্ব, দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সাধারণ মানুষের ভালবাসা দোয়া এবং সমর্থন নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন। তাহলে সিদলা ইউনিয়নকে একটি আধুনিক পরিকল্পিত স্বচ্ছ জবাবদিহিমূলক এবং জনবান্ধব ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে কাজ করব। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমান উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরো বলেন মাদক সন্ত্রাস বাল্যবিবাহ কিশোর গ্যাং এবং সামাজিক অপরাধ মুক্ত একটি সুন্দর সমাজ গঠনে, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। যুবসমাজকে খেলাধুলা শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পৃক্ত করার মাধ্যমে তাদের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা হবে। উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি জানান সিদলা ইউনিয়নের কাঁচা পাকা রাস্তা সংস্কার, খালভার্ট নির্মাণ কৃষকদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করার প্রতিশ্রুতিও দেন। তিনি সকল সিদলা ইউনিয়নবাসীর প্রতি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews