
ঢাকা ধামরাই উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী এক মাসিক সভা অনুষ্ঠিত হয়
মোঃ আসাদুজ্জামান
ভ্রাম্যমান প্রতিনিধি
ঢাকা জেলা
ঢাকা ধামরাই উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর এক মাসিক সভা অনুষ্ঠিত হয়,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধামরাই মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেব। তিনি মানুষের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন অন্যায়ের সাথে কারো সঙ্গে আপোষ করা যাবে না। ন্যায় এবং নীতির সঙ্গে কাজ করে যাবো।দেশে কোন অসামাজিক কাজ করা যাবে না এবং কারো জমি দখল চাঁদা বাজি দখলদারি করা যাবে না এবং কোন মাদক কারবারি নেশাখোর জুয়ারীকে প্রশ্চয় দেওয়া হবে না। যারা অপরাধী তাদের আইনের আওতায় এনে দেওয়ার প্রতিশ্রুতি বদ্ধ পরিকর। দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কোন অবনতি না ঘটে সে দিকে লক্ষ্য রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করা হলো। উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আল মামুন( ইউ এন ও) মহোদয় ও মহিলা এমপি সুলতানা আহমেদ,সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও বিএনপির অঙ্গ সংগঠনের সম্মানিত ব্যক্তি বর্গ।