বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

নজরুল জন্মবার্ষিক উপলক্ষে ধামরাইয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন।

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নজরুল জন্মবার্ষিক উপলক্ষে ধামরাইয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন।

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীরদের অংশগ্রহণে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-এর উদ্বোধন করা হয়েছে ঢাকার ধামরাইয়ে।

৩১ আগস্ট ২০২৬ সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।

সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ধামরাই উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, কবিতা ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিতি আরো গভীর করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় নজরুল সংগীত, আবৃতি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পূর্বে অতিথিরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, সাম্য ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি এ আয়োজন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews