
ঢাকার ধামরাইয়ে যাদবপুর গ্রামে এডিশনাল এসপি মোঃ শহিদুল ইসলাম ২০০ শত বৃক্ষ রুপন ও বিতরণ করেছেন।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
ঢাকার ধামরাইয়ে ৪ নং যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের কৃতি সন্তান এডিশনাল এসপি মোঃ শহিদুল ইসলাম ২০০ শত বৃক্ষ রুপন ও বিতরণ করেছেন।
বৃক্ষ বিতরণের সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল কদ্দুস সাহেব।
আরও উপস্থিত ছিলেন মোঃ আওয়াল হোসেন,
মোঃ ফরহাদ হোসেন,
মোঃ আরিফ হোসেন,
মোঃ আল ইমরান দুলাল সহ আরও অনেকেই উপস্থিতির মাধ্যমে বৃক্ষ বা বিভিন্ন ফলজ ও ওষুধি চাড়া বিতরণ করেন।
এতে যাদবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও যাদবপুর ভোবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজে বিতরণ ও রুপন করা হয়েছে। আরও অত্র এলাকায় বিভিন্ন জনসাধারণের মাঝে এ বৃক্ষ বিতরণ করে থাকেন।
এতে এডিশনাল এসপি মোঃ শহিদুল ইসলাম বলেন, আমাদের প্রতিটি মানুষের জন্য অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে হয়,এমন কি ওষুধি গাছের দ্ধারা আমাদের অনেক ওষুধের কাজ করে, আমাদের দ্রব্য তাপদাহে গাছের নিচে ছায়া পেয়ে থাকি, তাই সকলকেই গাছ লাগানোর জন্য আহবান করেন।
সভাপতি মোঃ আব্দুল কদ্দুস সাহেব বলেন, গাছ আমাদের নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত হচ্ছে, তাই আমাদের বৃক্ষ রুপন করে সঠিক ভাবে পরিচর্যা করতে হবে, তিনি আরও বলেন,ওষুধি গাছে আমাদের প্রত্যেককেই বিভিন্ন প্রকার কাজে ব্যবহৃত হচ্ছে, গাছে দিয়ে আমাদের ঘড়ের আসবাপত্র বিভিন্ন সরঞ্জাম করা হয় বলে,আজকের জন্য এ আহবান জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন।