
সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার |
মোঃউজ্জল খান স্টাফ রিপোর্টার( ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-২৮/০৮/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৭/০৮/২০২৬খ্রিঃ তারিখ ২০:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মায়ারুল ইসলাম (৩৮), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা- মোসাঃ কালা বিবি, সাং- পুড়াবাড়ী বেঁদেপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ (যাহার মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত আসামী মোঃ মায়ারুল ইসলাম (৩৮) এর বিরুদ্ধে ১ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।