বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

হোসেনপুরে গার্ল গাইডস্ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে মানবসেবায় তরুণীদের অঙ্গীকার।

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

হোসেনপুরে গার্ল গাইডস্ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে মানবসেবায় তরুণীদের অঙ্গীকার।

তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,

কিশোরগঞ্জের হোসেনপুরে
মানব সেবায় বাড়াই হাত, এই স্লোগানকে সামনে রেখে হোসেনপুর উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জীবনের পথ, উপজেলা গার্ল গাইডস্-২০২৬।
সারাদিন নানা প্রশিক্ষণ ও কার্যক্রম শেষে ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাঁকজমক পূর্ণভাবে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজ্ রেকসোনা খাতুন। তিনি গার্ল গাইডসৃ দের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর দিনের সম্পদ । সেবা, শৃঙ্খলা ও নেতৃত্বের মাধ্যমে দেশ গড়ার কাজে নিজেদের সম্পৃক্ত করো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হোসেনপুর, জনাব এবিএম ছিদ্দিক চঞ্চল, সাবেক অধ্যাপক, হোসেনপুর সরকারি কলেজ, ওসি জনাব রাশেদুল ইসলাম রাশেদ, অফিসার ইনচার্জ, হোসেনপুর থানা, কিশোরগঞ্জ, জনাবা রওনক জাহান উপজেলা একাডেমিক সুপারভাইজার হোসেনপুর।
সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান শিক্ষক কাজী আছমা বেগম।

সমাপনী অনুষ্ঠানে ক্যাম্পে অংশগ্রহণকারীরা গান ও নৃত্য পরিবেশন করা হয়। গার্ল গাইডস্ প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা, নেতৃত্ব, পরিবেশ সচেতনতা ও মানবসেবামূলক কার্যক্রমের ওপর ব্যবহারিক প্রদর্শনী করে। অতিথিরা সকল অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
আয়োজকরা জানান, এই ক্যাম্পের মূল লক্ষ্য ছিল কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস, দলগত কাজ ও সমাজসেবার মনোভাব তৈরি করা। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্প ভবিষ্যতে উপজেলার অন্যান্য বিদ্যালয়েও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং গার্ল গাইডস্ দের মানবসেবায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews