
মোঃ ইমরান হক
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ও প্রগতিশীল ছাত্রনেতা আবদুর রহিমের শুভ জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা ডা. মো. সফিকুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় ডা. মো. সফিকুল ইসলাম বলেন, “আবদুল রহিম তাঁর সহকর্মীদের সার্বিক সহযোগিতা নিয়ে নিজের শ্রম, মেধা, মনন ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে গতিশীল ও সুসংগঠিত করতে অনন্য ভূমিকা রেখেছেন।
সংগঠনে তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ২২ মাস কমিটি না থাকা সত্ত্বেও তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন, যা তাঁর অসাধারণ সাংগঠনিক দক্ষতা ও পরিপক্ব নেতৃত্বের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী সংগঠক হিসেবে তাঁর কর্মকাণ্ড দলের নেতাকর্মীদের মাঝে গভীর ইতিবাচক প্রভাব ফেলেছে এবং তাদের নতুনভাবে উজ্জীবিত করেছে।
জন্মদিনে শুভকামনা জানিয়ে ডা. মো. সফিকুল ইসলাম বলেন, প্রিয় রহিম ভাইয়ের জীবনের প্রতিটি নতুন বছর যেন নতুন সম্ভাবনা, আনন্দ, সাফল্য ও সুন্দর ভবিষ্যতের বার্তা নিয়ে আসে এই কামনা করি। পরম করুণাময়ের কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মহান আল্লাহ তাঁর ভবিষ্যৎ পথচলা সুগম ও সফল করুন। পরিশেষে, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি আবদুর রহিমকে পুনরায় ফুলেল শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান।
শুভেচ্ছান্তে:
ডা. মো. সফিকুল ইসলাম কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।