বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

সত্য ও জনস্বার্থের সাংবাদিকতায় নতুন অঙ্গীকার নিয়ে ‘কালকিনি ‘সাংবাদিক ইউনিয়ন’ এর আত্মপ্রকাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সত্য ও জনস্বার্থের সাংবাদিকতায় নতুন অঙ্গীকার নিয়ে ‘কালকিনি ‘সাংবাদিক ইউনিয়ন’ এর আত্মপ্রকাশ

উজ্জ্বল চন্দ্র মন্ডল, মাদারীপুর

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় নিয়ে মাদারীপুরের কালকিনিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন সাংবাদিক সংগঠন ‘কালকিনি সাংবাদিক ইউনিয়ন’।

মঙ্গলবার (২৫ আগস্ট) কালকিনি হাসপাতাল রোডের কালকিনি মিডিয়া সেন্টারে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহির প্রতিনিধি রকিবুজ্জামানকে আহ্বায়ক এবং দৈনিক জনবাণী ও বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মাসুদ আহমেদ কাইউমকে সদস্য সচিব করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন—দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোঃ মহিউদ্দিন বাবু, দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি সৈয়দ মোস্তফা আল মাহমুদ এবং সাপ্তাহিক এশিয়া বার্তার প্রতিনিধি উজ্জ্বল চন্দ্র মন্ডল।

সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, জনস্বার্থে সাংবাদিকতার চর্চা এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন এসব লক্ষ্য সামনে রেখে সংগঠনটি গঠন করা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক রকিবুজ্জামান বলেন, “সত্য প্রকাশে, সকলের পাশে”—এই মূলমন্ত্রকে সামনে রেখে কালকিনি সাংবাদিক ইউনিয়ন কাজ করবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা বিশেষ স্বার্থের পক্ষ না নিয়ে সত্য, ন্যায় ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি ভূমিকা রাখবে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরা, অনিয়ম-দুর্নীতি ও জনদুর্ভোগের সংবাদ প্রকাশের পাশাপাশি সমাজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরাই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।

আহ্বায়ক কমিটির সদস্যরা জানান, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এর আগে দ্রুত সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। পেশাদার সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিকতার নীতি-নৈতিকতা, দায়িত্বশীলতা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে আগ্রহীদেরও সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও দায়িত্বশীল সাংবাদিকতার নতুন প্ল্যাটফর্ম হিসেবে কালকিনি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ স্থানীয় সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews