বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মিজ ম্যামেচিং। ১৪ সদস্যকে নিয়ে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের যাত্রা শুরু; উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি এগিয়ে নেওয়ার প্রত্যাশা

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মিজ ম্যামেচিং। ১৪ সদস্যকে নিয়ে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের যাত্রা শুরু; উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি এগিয়ে নেওয়ার প্রত্যাশা।

প্রীতম দত্ত
বান্দরবান প্রতিনিধি

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদ। সোমবার (২৪ আগস্ট) জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মিজ ম্যামেচিং। এ সময় পরিষদের ১৪ সদস্যও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকারী সদস্যরা হলেন—চনুমং, মং ক্যনু, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউ প্রু খেয়াং, মিজ উম্যাসিং ও মিজ কাজী নিরুতাজ বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, নির্বাহী প্রকৌশলী মো. দিদারুল আলম, পরিষদের ন্যস্ত বিভাগগুলোর প্রধানরা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। নতুন পরিষদের নেতৃত্বে বান্দরবানের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণে স্থানীয় পর্যায়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews