বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মানবিকতার অঙ্গীকারে স্বপ্নতরীর পাঁচ বছর পূর্তি

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মানবিকতার অঙ্গীকারে স্বপ্নতরীর পাঁচ বছর পূর্তি

মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার

মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক কল্যাণে অবদান রাখার প্রত্যয় নিয়ে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

সম্প্রতি কক্সবাজারে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। অনুষ্ঠানে স্বপ্নতরীর পাঁচ বছরের পথচলা, বিভিন্ন মানবিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন। প্রধান আলোচক ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড, পৌরসভা, কক্সবাজারের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুতাহেরুল হক সিআইপি।

এ ছাড়া অনুষ্ঠানে পাহাড়তলী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রাশেদুল হক, দ্রুত বিচার আদালত, কক্সবাজারের এপিপি অ্যাডভোকেট শওকত ওসমান, ইয়াসিদের প্রধান নির্বাহী কায়সার হামিদ এবং দক্ষিণ রুমালিয়ার ছরা উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফুল আজমসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানে কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি, হাসিমুখ ফাউন্ডেশন, তারুণ্যের অভিযাত্রিক, সাতকানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, জায়েদা, YOSD, যুব ব্লাড বক্স অব বাংলাদেশ, টেডোরিয়া, যুব শক্তি ব্লাড ফাউন্ডেশন ও ব্রাইট ওয়ে ইয়ুথ অর্গানাইজেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানুষের সংকটে পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে সচেতনতা ও মানবিক মূল্যবোধ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বপ্নতরীর পাঁচ বছরের কার্যক্রম এ ক্ষেত্রে তরুণদের জন্য একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছে বলেও তারা উল্লেখ করেন।

সংগঠনের সদস্যরা জানান, গত পাঁচ বছরে বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে স্বপ্নতরী। এই পথচলায় সহযোগী সংগঠন, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকদের অবদানকে সংগঠনের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করা হয়।

স্বপ্নতরীর পক্ষ থেকে বলা হয়, পাঁচ বছর পূর্তি কোনো সমাপ্তি নয়; বরং নতুনভাবে এগিয়ে যাওয়ার একটি মাইলফলক। আগামী দিনে আরও পরিকল্পিত ও কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় রয়েছে সংগঠনটির।

অনুষ্ঠান আয়োজনে কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটি বা সময়ের বিলম্ব হয়ে থাকলে তার জন্য অতিথি ও উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করে ভবিষ্যৎ কার্যক্রমে আরও উন্নতির জন্য সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়।

স্বপ্নতরীর পক্ষ থেকে বলা হয়, “পাঁচ বছর আমাদের গর্ব, আগামী দিনের সেবা আমাদের অঙ্গীকার।” এই অঙ্গীকারকে সামনে রেখে মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে সংগঠনটি।

স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন
নিবন্ধন নং: ০৯৩
সৃষ্টির সেবাই আমাদের স্বপ্নতরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews