
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বটতলী মোটর স্টেশন থেকে র্যালিটি বের করা হয়। পরে র্যালিটি বটতলী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সাবেক সিনিয়র সহসভাপতি নাজিমের নেতৃত্বে র্যালিতে পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনর রশীদ রনি, চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা দিদারুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রুবেলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।
বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের স্মরণ করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।