
মাদককে না বলুন, মাদকমুক্ত লোহাগাড়া গড়ুন
আজ লোহাগাড়া থানার উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশ ও র্যালি থেকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
মাদক একটি পরিবারকে ধ্বংস করে, যুবসমাজকে বিপদে নিয়ে যায় এবং সমাজের শান্তি ও নিরাপত্তা নষ্ট করে। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়—অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
আসুন, আজকের এই আয়োজন থেকে আমরা সবাই শপথ করি—
মাদককে না বলব, মাদক ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত লোহাগাড়া গড়ে তুলব।