বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ঠাকুরগাঁওয়ে ৫০ জন বেকার নারী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ৫০ জন বেকার নারী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ ।

মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫০ জন অসহায় বেকার নারীকে ৩ মাস প্রশিক্ষণ প্রদানের পর সেলাই মেশিন ও সাথে প্রয়োজনীয় কাপড়, সুতা, টেবিল-টুলসহ অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয়েছে।

১৯ আগস্ট (বুধবার )বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে আলী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় দাওয়াহ প্রশিক্ষণ কেন্দ্রে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবং গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে এসব সেলাই মেশিন ও সরঞ্জাম বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব বাবর আলীর সভাপতিত্বে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির ইমপ্লিমেন্টর মুফতি শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস।

ইউএনও তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি ও গ্লোবাল রিলিফ ট্রাস্ট নারীদের প্রশিক্ষিত করে দক্ষ জনবল তৈরি ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সংস্থাটির এমন কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে প্রশিক্ষণ নেওয়া মায়েদের তাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠানো এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এন এন নুরুল ইসলাম, ব্যবসায়ী ফইজুল ইসলাম, সাংবাদিক হাসান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews