বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন,রোগীদের দিলেন ফল উপহার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন,রোগীদের দিলেন ফল উপহার।

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন।

১৭আগস্ট (সোমবার) দুপুর ২টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় সহমর্মিতার নিদর্শন হিসেবে রোগীদের মাঝে মৌসুমী ফল উপহার দেন তিনি।

একই দিন এর পুর্বে লায়ন নাজমুল মোস্তফা আমিন হাসপাতালের কনফারেন্স হল রুমে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা, সংকট ও সেবার মানোন্নয়নের বিষয়ে তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডা.নুসরাত জাহান,ডা.কানিস নাছিমা,ডা.ইশতিয়াক খালেদ,ডা.আরজু আক্তার,ডা.রিমলি দে,ডা.রুনা আক্তার,ডা.শাখাওয়াত হোসেন তামিম,ডা.ইমরান হোসাইন, ডা.আদনান সাঈদী, দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম লিটন,উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দীন চৌধুরী,সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসালাম,রিয়াদ,ছাত্রদল নেতা মো. কায়েস উদ্দীনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স-স্টাফসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে লায়ন নাজমুল মোস্তফা আমিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন, রোগীদের সাথে কথা বলেন। আগামী হাসপাতালের বিভিন্ন প্রয়োজনে তার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ছবি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews