বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

পশ্চিম নওপাড়া স.প্রা. বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পশ্চিম নওপাড়া স.প্রা. বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু

আমজাদ হোসেন মিঠু,
জেলা প্রতিনিধি:
শ্রীনগর,মুন্সীগঞ্জ।
১৮/০৮/২০২৬ খ্রি.

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা মুখর পরিবেশে ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে।
আজ ১৮ই আগস্ট (মঙ্গলবার) সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে নিজ নিজ পরীক্ষা হলে প্রবেশ করে।
পরীক্ষার সার্বিক পরিবেশ ও তদারকি নিশ্চিত করতে হল পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোরশেদা পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আমজাদ হোসেন মিঠু, সিনিয়র শিক্ষিকা সোনিয়া আক্তার, শিক্ষক ইসমাইল হোসেন, জয়ন্ত দাস এবং শিক্ষিকা সুরাইয়া আক্তার রাত্রি।
হল পরিদর্শন শেষে প্রধান শিক্ষিকা এবং উপস্থিত শিক্ষক-কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, কোমলমতি শিক্ষার্থীরা শতভাগ উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষা যাতে সম্পূর্ণ নকলমুক্ত ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews