বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ঠাকুরগাঁও রুহিয়ায় পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর।

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও রুহিয়ায় পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর।

মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

ঠাকুরগাঁওয়ে অবিনাশ চন্দ্র রায় নামের এক পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

১৬ আগস্ট (রবিবার )দুপুরে জেলার রুহিয়া উপজেলার থানা সংলগ্ন প্রগতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক রুহিয়া থানায় মৌখিক অভিযোগ করা হলে পদক্ষেপ গ্রহণের জন্য ভুক্তভোগির কাছে লিখিত অভিযোগ চান থানা কর্তৃপক্ষ।

ঘটনার বিবরনে ভুক্তভোগী পাট কর্মকর্তা অবিনাশ চন্দ্র রায় এর স্ত্রী সুইটি রানি রায় জানান, গত কয়েক বছর আগে আমরা এ ৭ শতাংশ জমি দলিল মূলে ক্রয় করি। এর পর সম্প্রতি বাসা বাড়ি নির্মানের জন্য প্রয়োজনীয় নির্মান সামগ্রি এনে জমিতে ফেললে আরিফ, আতিক সহ স্থানীয় কিছু ছেলেপেলে আমাদের কাছে মোটা অংকের চাদা দাবি করে। আমরা তা দিতে রাজি না হলে তারা নির্মান কাজ বন্ধ করে দেবার ও বাড়ি ভাংচুড়ের হুমকি দেয়। এর ফলশ্রুতিতে আজ তারা এ কান্ড ঘটিয়েছে।

পাট কর্মকর্তা অবিনাশ চন্দ্র রায় জানান, আমার নির্মান কাজে তারা হামলা করে দেয়াল ও ঘর ভেঙ্গে দেয়। বিভিন্ন নির্মান সামগ্রী তারা লুট করে নিয়ে যায় এবং আমার মিস্ত্রিদের গায়ে হাত তুলে ও তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তারা আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি করেছে। আমি ও আমার পরিবার এমন সন্ত্রাসী কর্মকান্ডে নিরাপত্তাহীনতায় ভুগছি।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, আমাদের কাছে মৌখিক অভিযোগ আসলে লিখিত অভিযোগ দিতে বলি ভুক্তভোগীকে। লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews