বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

প্যারোলে মায়ের জানাজায় রাসেল, শেষ বিদায়ের পর ফিরলেন কারাগারে

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

প্যারোলে মায়ের জানাজায় রাসেল, শেষ বিদায়ের পর ফিরলেন কারাগারে

মোঃ সুজন আহম্মেদ
ক্রাইম রিপোর্টার : চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে,পিতার ক্ষমতাকে কাজে লাগিয়ে হাতিয়ে নেন এসব পোস্ট পদবী ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র এবং এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করে সৌদি আরবের মত জায়গায় পেট্রোল পাম্প এবং বিদেশে প্রচুর অর্থ পাচার করেন দুই ভাই মিলে গোলাম হাসনাইন রাসেল।
মায়ের শেষ বিদায়ের পর নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে রাসেলের মা নুরজাহান রেখার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পার-ভাঙ্গুড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মায়ের জানাজায় অংশ নিতে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য পুলিশি পাহারায় প্যারোলে মুক্তি পান কারাগারে থাকা রাসেল। মায়ের নিথর দেহ সামনে রেখে তাঁকে অশ্রুসিক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শেষবারের মতো মায়ের মুখ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

রাসেলের মায়ের জানাজায় দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। স্থানীয়দের দাবি, জানাজায় প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম হয়। বিশাল মাঠজুড়ে মানুষের উপস্থিতিতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানাজার আগে রাসেলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে আবারও পুলিশি পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান রেখা। দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দেড় মাস আগে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নিতে না পারার আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন রাসেল। একটি মামলায় আদালত থেকে জামিন পেলেও অন্য একটি মামলায় তাঁকে শোন অ্যারেস্ট দেখানোয় তাঁর কারামুক্তি আটকে যায়। পরে মানবিক বিবেচনায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে করা প্যারোলের আবেদন মঞ্জুর হয়।

জেলা প্রশাসনের অনুমতি অনুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে অংশ নেন রাসেল। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে ফের কারাগারে নেওয়া হয়।
মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে অশ্রুসিক্ত নয়নে স্বজনদের সঙ্গে রাসেল কথা বলে রাসেল আবার কারাগারে ফিরে যান ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews