বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিল্লোল চাকমাকে।
সোমবার (১০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে হিল্লোল চাকমাকে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

হিল্লোল চাকমা বৃহত্তর পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বাবুপাড়া গ্রামের বাসিন্দা। প্রশাসনের একজন দক্ষ, সৎ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন।

নবাগত ইউএনও হিল্লোল চাকমার যোগদানে শান্তিগঞ্জের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার মান আরও উন্নত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews