বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

হোসেনপুরে সাদেক হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

হোসেনপুরে সাদেক হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন।

তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জের হোসেনপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সাদেক মিয়া নামে একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সহোদর দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। একই সঙ্গে মামলার অন্য ৪ আসামিকে খালাস দিয়েছে আদালত ।
সোমবার ১০ আগস্ট কিশোরগঞ্জের সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: শাহ কামাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত লাল মিয়ার বড় ছেলে, রমজান মিয়া (৩৮) ও ছোট ছেলে ইয়াসিন মিয়া (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ ডিসেম্বর বিকেলে হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদি এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে সাদেক মিয়াকে ডেকে নিয়ে বেধরক মারধর করেন ঐ আসামিরা । পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই বছরের ৮ ডিসেম্বর নিহত সাদেক মিয়ার বড় ভাই কাঞ্চন মিয়া বাদী হয়ে নয়জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি মোহাম্মদ আলী সাদেক মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন । ওই টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় পরে এর জেরে পরিকল্পিতভাবে সাদেক মিয়াকে ডেকে নিয়ে হত্যা করা হয় ।
তদন্ত শেষে হোসেনপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল সোমবার মামলার রায় ঘোষণা করেন আদালত । রায়ে রমজান মিয়া ও ইয়াসিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় । অন্য চার আসামি মো: আব্দুল কাদির মিয়া, শাহানা আক্তার, আল-আমিন ও মোহাম্মদ আলীর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews