বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

হোসেনপুরের জনগণ বিদ্যুৎ বৈষম্যের শিকার,

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

হোসেনপুরের জনগণ বিদ্যুৎ বৈষম্যের শিকার,

তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সাধারণ মানুষ বিদ্যুৎ বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী থানা গফরগাঁওয়ে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টায় বিদ্যুৎ থাকে। আর আমাদের হোসেনপুরে ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টাও বিদ্যুৎ থাকে না। দিনের বেলার পাশাপাশি রাতেও বারবার বিদ্যুতের ভেলকি বাজিতে জনজীবন চরম দুর্ভোগ নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নির্ধারিত সময়সূচী ছাড়াও বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশুনা ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। গৃহস্থালির স্বাভাবিক কাজকর্মে সমস্যা দেখা দিচ্ছে। এবং প্রচন্ড গরমে শিশু বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে তীব্র খুব প্রকাশ করেছেন হোসেনপুরের সাধারণ মানুষ। তারা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এলাকা বাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বিদ্যুতের লোড শেডিংয়ে সমস্যা সমাধান না হওয়ায় জনগণের মাজে অসন্তোষ বাড়ছে। তাছাড়াও বিক্ষুব্ধ সাধারণ নাগরিকদের মধ্যেও আন্দোলনের আবাস দেখা যাচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতির সমস্যা সমাধান না হলে মানববন্ধন স্মারকলিপি প্রধান সহ বিভিন্ন কর্মসূচি পালনের জন্য স্থানীয় বাসিন্দারা এক হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে হোসেনপুর পল্লী বিদ্যুৎ আঞ্চলিক অফিসের ডিজিএম মোঃ সোহেল রানা জানান, হোসেনপুর উপজেলা ৬টি ইউনিয়ন ১টি পৌরসভার বিদ্যুতের চাহিদা রয়েছে ১৭ মেগাওয়াট। কিন্তু আমরা বিদ্যুৎ পাচ্ছি মাত্র ৩.৫ থেকে ৬.৫ মেগাওয়াট। তাই বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। তবে অচিরেই এই অবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews