
ধামরাইতে বিদ্যুৎ বিভ্রাট শিক্ষার্থীদের শিক্ষা জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার
মোঃ আসাদুজ্জামান
ভ্রাম্যমান প্রতিনিধি
ঢাকা জেলা
ধামরাই উপজেলার পল্লী বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিং য়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, যার মারাত্মক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়াশোনায়,দিনে ৭২ বার লোডশেডিং এবং সন্ধ্যা নেমে আসলেই বিদ্যুৎ চলে যাওয়ার ফলে তাদেরকে মোমবাতির আলোয় পড়তে হচ্ছে যা তাদের চোখের ক্ষতি করছে এবং গরমে তাদের লেখা পড়ার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে।
সামনেই বোর্ড পরীক্ষা আসিতেছে অথচ লেখা পড়া ঠিক মতো লেখা চালাতে না পাড়ায় দুশ্চিন্তায় ভুগছেন শিক্ষার্থী ও অভিভাবকগন।
তাই শিক্ষার্থীদের পড়াশোনার বিশেষ সময়ে বিদ্যুৎ নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি।