
হোসেনপুরে সচেতনতা বৃদ্ধিতে গ্রাহক সমাবেশ,
তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের আয়োজনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট, সোমবার হোসেনপুর উপজেলা হল রুমে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি কামরুজ্জামান জাহাঙ্গীর। তিনি একই সাথে বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা শাখারও সভাপতি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, হোসেনপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মো. সোহেল রানা, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির কারিগরি ডিজিএম মো. ফেরদৌস আহম্মেদ। অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, যুগ্ম আহবায়ক আবু বাক্কার সিদ্দিক বাক্কার, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানসুরুল হক রবিন, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন চাঁন মিয়া, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম, পৌর বিএনপির নেতা আতাহার আলী মৃধা মাসুদ, পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সৌরভ আহম্মেদসহ আরও অনেকে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হোসেনপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সোহেল রানা বলেন, বর্তমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ সমস্যা সমাধান করা হবে। গ্যাসের সমস্যার কারণে কিছু ঘাটতি আছে। আগামী ১৫ দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি আরও জানান, হোসেনপুরের বিদ্যুৎ লাইন আলাদা করার কাজ চলমান রয়েছে। এই কাজ এক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এতে করে হোসেনপুর অঞ্চলের বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা আসবে।
সমাবেশে বক্তারা বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং গ্রাহকদের যে কোনো অভিযোগ দ্রুত জানানোর জন্য জোনাল অফিসের সাথে যোগাযোগ রাখতে বলেন