বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:
মোঃ মিজানুর রহমান বাবু

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ(২৬ জুলাই) রোববার দুপুরে জেলা শুভ সংঘের আয়োজনে শহরের সুখ নগর এলাকায় অবস্থিত চেম্বার অব কমার্সের মিলনায়তনে এই সেলাই বিতরন করা হয়।

৩ মাস মেয়াদি সেলাই প্রশিক্ষন কোর্সের সফল ভাবে প্রশিক্ষন শেষ করা সদর, ফুলছড়ি-সাঘাটা ও সাদুল্লাপুর উপজেলার ৩৬ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার,বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথা সাহিত্যক ইমদাদুল হক মিলন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল,এছাড়া বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় ও জেলা বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বসুন্ধরা শুভ সংঘের এই মহৎ উদ্যোগের ফলে গ্রামীন পর্যায়ে অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে টেকসই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

বক্তারা আরো বলেন, সমাজ কে এগিয়ে নিতে হলে পুরুষদের পাশাপাশি নারীদের ও ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে। নারীদের সামাজিক ভাবে অগ্রগতি ছাড়া সমাজে উন্নয়ন সম্ভব না। সেলাই মেশিন কাজে লাগিয়ে উপকার ভোগী নারীরা জীবন মানের উন্নয়ন ঘটাবেন এমন প্রত্যাশা করেন বক্তারা।

অপরদিকে বিনামুল্যে প্রশিক্ষন ও সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews