বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

মোহাম্মদ আরিফ

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় কক্সবাজারের পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানায়, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসন্ধান করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। পরে আইএমইআই (IMEI) নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নাগরিকদের হারানো মোবাইল উদ্ধার ও ফিরিয়ে দেওয়ার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে উদ্ধার হওয়া কয়েকটি মোবাইল ফোনের জিডিতে দেওয়া যোগাযোগ নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এসব ফোনের প্রকৃত মালিকদের আইএমইআই নম্বর মিলিয়ে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল ফোন ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো)সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখায় যোগাযোগ করে মোবাইল ফোন সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

জেলা পুলিশের প্রকাশিত তালিকায় আইফোন, ভিভো, টেকনো, ইনফিনিক্স, রেডমি, স্যামসাং, অপো, রিয়েলমি, অনার ও আইটেলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের আইএমইআই নম্বর উল্লেখ করা হয়েছে, যাতে প্রকৃত মালিকরা সহজেই নিজেদের ফোন শনাক্ত করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews