বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মিরপুর সার্ভিস সেলে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মিরপুর সার্ভিস সেলে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর মিরপুর সার্ভিস সেল (আল-আমীন বীমা,জনপ্রিয় বীমা ও ইসলামী ডিপিএস প্রকল্প)-এর উদ্যোগে বুধবার (২২ জুলাই ২০২৬) বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্হাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও),
বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি,এম,ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্হাপনা পরিচালক জনাব বি,এম,শওকত আলী। এ ছাড়াও অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তাবৃন্দ,উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীমা গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি বলেন,পপুলার লাইফ ইনস্যুরেন্স সবসময় গ্রাহকদের আস্হা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
ব্যবসা উন্নয়ন সভায় তিনি মাঠপর্যায়ে সেবার মান বৃদ্ধি, নতুন গ্রাহকসেবা আরও গতিশীল করা এবং প্রতিষ্ঠানের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সকল উন্নয়নকর্মীকে নিষ্ঠা,সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি বি,এম,শওকত আলী বলেন,প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে দলগত প্রচেষ্টা, দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক সেবার কোন বিকল্প নেই। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ব্যবসা সম্প্রসারণের কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews