রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

হোসেনপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

হোসেনপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি , কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জের হোসেনপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । ​মঙ্গলবার(২১ জুলাই) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর)আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম । হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা( ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এতে উপজেলার সার্বিক পরিস্তিতি নিয়ে আলোচনা করেন বক্তারা ৷ এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। ​সভার কিশোর গ্যাং, ​মাদক, ইভটিজিং প্রতিরোধে কঠোর আইনি ব্যাবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে । এছাড়াও
​চুরি ও ছিনতাই বন্ধে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দৌগ নেয়া হবে। ​নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ৷ ​যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা ও পৌর সদর বাজারের ফুটপাত হকার মুক্ত করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে ৷ ​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভাবে কাজ করতে হবে। ​সভায় উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মনিরুল হক রাজন, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ,হোসেনপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান প্রমূখ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews