বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

টেকনাফে অপহরণ বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে তরুণ সাইফুল ইসলাম জেহাদী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

টেকনাফে অপহরণ বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে তরুণ সাইফুল ইসলাম জেহাদী

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি টেকনাফ
টেকনাফ উপজেলার বাহারছড়াসহ পুরো এলাকায় চলমান অপহরণের ঘটনা বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছেন টেকনাফের তরুণ সাইফুল ইসলাম জেহাদী।
সোমবার (২০ জুলাই) তিনি এ কর্মসূচি শুরু করেন। তার দাবি, টেকনাফে দীর্ঘদিন ধরে অপহরণের ঘটনায় সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। অপহরণকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।এদিকে, জেহাদীর এই কর্মসূচির প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সংহতি প্রকাশ করেছেন। তার সমর্থকরা জানান, এটি কোনো ব্যক্তিগত দাবি নয়; বরং টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগ। তারা এই দাবির পক্ষে জনমত গড়ে তুলতে সবাইকে পাশে দাঁড়ানোর এবং বিষয়টি ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টেকনাফে অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews