বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

টেকনাফে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আ সা মি গ্রে ফ তা র

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

টেকনাফে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার

মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল্লাহ (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২-এর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মামলার পলাতক আসামি সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইফুল্লাহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর হ্নীলা এলাকার রইক্ষ্যং গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রসিদ আহামদ এবং মায়ের নাম আয়েশা বেগম।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব আরও জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews