
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রতারক চক্রের দুই সদস্য আটক ,স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণার অভিযোগ।
শুক্রবার (১৭ জুলাই) ঠাকুরগাঁও রাণীশংকর উপজেলারজেলা কোচল এলাকায় স্বর্ণের মূর্তি ও স্বর্ণের কলসি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিশাল অঙ্গের টাকা হাতিয়ে নেওয়ার এক প্রতারক চক্রের দুই সদস্য আটক করেছে পুলিশ,
পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রানীশংকৈল উপজেলার কোচল এলাকার মো. জাহাঙ্গীর আলম (৩৬) ও মোছা. সীমা বেগম (৩২)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত স্বর্ণের সদৃশ একটি মূর্তি, কথিত পুরাতন কয়েন এবং একটি পিতলের সদৃশ পুরাতন কলস উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত এসব বস্তু ব্যবহার করে সাধারণ মানুষকে মূল্যবান প্রত্নসম্পদ বা স্বর্ণের জিনিস বলে বিশ্বাস করিয়ে প্রতারণা করা হতো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।